ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি ছবির ক্যাপশন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত কালিহাতীর যুবক, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, রোববার মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

নিহত মৃদল খান (২২) উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের বাসিন্দা। তিনি সাঈদ খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। এ লক্ষ্যে একটি এজেন্সির মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা চালালেও তিনি ইউরোপের ভিসা পাননি। পরে চলতি বছরের ২৯ জানুয়ারি আরেকটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান।

মৃদলের বাবা সাঈদ খান জানান, রাশিয়ায় গিয়ে সাধারণ কোনো কাজে যুক্ত হওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে তিনি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করছিলেন।
স্বজনদের দাবি, রোববার যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে নিহত হন মৃদল খান। পরে বিষয়টি পরিবারকে জানানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত মৃদল খানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।